শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বর্ষপূর্তির কেক কাঁটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বিএনপি নেতা অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড়-১ (সংরক্ষিত নারী আসন) আসনের সাবেক সাংসদ ও বিএনপি’র নির্বাহি কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবীব, প্রবীণ গণমাধ্যম কর্মী শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানেএনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এম আর সরকারি কলেজের শিক্ষক পশিরুল ইসলাম, ড. আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. শাহজাহান আলী, এনটিভি অনলাইনের ফাহিম হাসান, আরটিভির হারুন অর রশিদ, বৈশাখী টিভির এ রায়হান চৌধুরী রকি, চ্যানেল এস’র আব্দুর রউফ, আনন্দ টিভির আবু সালেক রহিম, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, দৈনিক ইনকিলাবের শেখ সম্রাট হোসাইন, এশিয়ান টিভি কামাল হোসেন, স্নিগ্ধা খন্দকার নিহা, ব্যবসায়ী জাবির হাসান ও আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ফলঝ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।

পরে শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি এমআর সরকারি কলেজ রোড প্রদক্ষিন করে আবার শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

বক্তারা এনটিভি গত ২২ বছরে দেশ ও জনগণের হয়ে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছে। আগামীতেও এনটিভি যেন আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এনটিভির ভবিষ্যৎ সাফল্য কামনা করে অতিথিরা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক