শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ

Reporter Name / ২৫৮ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাসেল ইসলাম, লালমনিরহাট : সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি’র বিশেষ ৩ টি টহলদল সীমান্ত এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।

‎বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে, বৈরী আবহাওয়ার সুযোগে রাতের অন্ধকারে চোরাকারবারীরা মাদক পাচার করবে। উক্ত তথ্য অনুযায়ী, দৈখাওয়া ‍বিওপি’র কুরুশা-ফেরুসা, কাশিপুর বিওপি’র মধ্য কাশিপুর ও শিমুলবাড়ী বিওপি’র নন্দিরকুটি (থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম) নামক স্থানে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি’র ৩টি বিশেষ টহলদল একযোগে অভিযান চালায়। কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে বৈরী আবহাওয়ার সুযোগে অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামালগুলো তল্লাশি করে ১টি মোটর সাইকেলসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ২৬কেজি ৫০০গ্রাম। যার বাজার মূল্য ৯২হাজার ৭শত ৫০টাকা এবং ইস্কাফ সিরাপ-৯৪ বোতলসহ ১টি মোটর সাইকেল যার বাজার মূল্য ১লক্ষ ৮৭হাজার ৬শত টাকা। সর্বমোট বাজার মূল্য ২লক্ষ ৮০হাজার ৩শত ৫০টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

‎এছাড়াও তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা ও প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

‎এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক