শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

চিতলমারীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

Reporter Name / ৫৯৫ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার : বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল কর্ত্বক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চিতলমারী এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে চিতলমারী জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান শিকদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিতলমারী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গাজী এনামুল হক এর সঞ্চালনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

জানা গেছে রবিবার বিকেল ৪ টায় সময় বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও লিফলেট বিতরন করমসূচিতে অংশগ্রহন করেন চিতলমারী উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল সহ সহযোগী অংগ সংগঠনের নেতা কর্মিরা।

উক্ত আলোচনা সভা এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন আহসান হাবিব ঠান্ডু ,সদ্য সাবেক সদস্য সচিব, চিতলমারী উপজেলা বি এন পি। শরিফুল হাসান অপু, সাধারণ সম্পাদক, চিতলমারী উপজেলা বি এন পি,এ্যাডভোকেট শেখ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক (১) চিতলমারী উপজেলা বিএনপি, জাকারিয়া মিলন, আহ্বায়ক যুবদল চিতলমারী উপজেলা শাখা, শেখ আছাদুজজামান, সদস্য সচিব চিতলমারী উপজেলা শাখা, গাজী এনামুল হক-সাঃ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল-চিতলমারী উপজেলা শাখা, লিমন বিশ্বাস ইউনুস-সাবেক আহ্বায়ক চিতলমারী উপজেলা ছাত্র দল
মুকুল নকিব-সভাপতি ৫ নং সদর ইউনিয়ন শাখা, মামুন তালুকদার, সভাপতি জাতীয়তাবাদী তাঁতি দল, চিতলমারী উপজেলা শাখা, জেন্নাত আলী শেখ, জাতিয়তা বাদী মৎস্যজিবী দল চিতলমারী উপজেলা শাখা।
এ ছাড়া আরো অনেক নেত্রীরা।
উপস্থিত ছিলেন চিতলমারী থানা বিএনপি পরিবারের আন্যান্য অংগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিরা।
অনুষ্ঠানটিতে সমাপনি বক্তব্য রাখেন সভাপতি টিপু সুলতান শিকদার, এ দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলেচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে চিতলমারী উপজেলা বিএনপি এবং শ্রমিকদলের নেতারা বক্তব্যতে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা নিরাপদ ছিলনা, বিগত দিন গুলোতে বিএনপি অনুসারী হলেই সে ব্যক্তিকে মামলা হামলা সহ বাড়ি থেকে বিতারিত করার ঘটনাও ঘটিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মিরা, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) নেতা কর্মিরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে দেশ গড়ার লক্ষে কাজ করে চলেছেন।
সমনের দিন গুলোতে চিতলমারী উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা সকল সরযন্ত রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে সকল নেতা কর্মিদের প্রতি আহব্বান জানিয়েছেন।
উল্লেখ্য বিগত দিনে বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে চিতলমারী উপজেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান শিকদার এবং সাধারণ সম্পাদক গাজী এনামুল হক এর নেতৃত্বে চিতলমারী উপজেলার প্রতিটি ইউনিয়নে শ্রমিকদলের সু সংগঠিত কমিটি গঠন করেন এবং বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে তাদের কমিটিতে থাকা নেতা কর্মিদের সাথে নিয়ে প্রতিটি প্রগ্যামে অংশ গ্রহন করেছেন এবং বর্তমান সময়ে ও সঠিক ভাবে চিতলমারী উপজেলা শ্রমিক দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক