চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার মাইলেস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নেতারা।
এক শোক বার্তায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ)’র সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ সিআরএফ নেতারা বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার ঐতিহ্যবাহী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এ ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি উক্ত পরিবার সমূহকে সব ধরনের পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য সরকার ও বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি।