শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শ্রী পলাশ হত্যা মামলায় ৪ জন গ্রেপ্তার

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : অটোরিকশা চালক পলাশ হালদার হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদেরমধ্যে দুইজন হত্যায় সরাসরি অংশ নেয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

গ্রেপ্তারকৃরা হলেন- রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার মো. জনি, তানোর উপজেলার কলমা এলাকার মো. রকি, একই উপজেলার তালন্দ এলাকার মো. জুয়েল ও নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশ্চিমপাড়ার সানোয়ার হোসেন। এদের মধ্যে জনি ও রকি সরাসরি হত্যাকা-ে অংশ নেন। বাকী দুজনকে গ্রেপ্তার করা হয় ছিনিয়ে নেয়া অটোরিকশার মালামাল কেনার জন্য।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত শনিবার সকালে পলাশ হালদারের মরদেহ উদ্ধারের পর সেদিন রাতেই সদর উপজেলার মহারাজপুর থেকে রকি ও জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অটোরিকশার খ-াংশ উদ্ধার করা হয় এবং ছিনতাই করা অটোরিকশার মালামাল কেনার দায়ে জুয়েল ও সানোয়ারকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক