শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন

Reporter Name / ৩১২ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ।

আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ম্যারাথনটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। হাতে ব্যানার, ফেস্টুন আর মুখে গণচেতনার স্লোগান—এমন প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, এই প্রতীকী ম্যারাথনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের সচেতন ভূমিকা রাখতে উদ্বুদ্ধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক