শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নড়াইলে মামলা প্রত্যাহার না করায় স্বামী-সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে

Reporter Name / ৩৪০ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে মামলা প্রত্যাহার না করার কারণে এক গৃহবধূর উপর হামলা চালিয়েছে আসাদ মোল্যা (মদন) নামে এক ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তি নড়াইল জেলার সদর উপজেলাধীন কুড়িগ্রাম (হাতির বাগান) এলাকার মৃত মুজিবুর মোল্যার ছেলে। অপরদিকে ভুক্তভোগী ওই নারী হচ্ছেন ওই এলাকার মোঃ রাশেদ শেখের স্ত্রী মোসাঃ সোনিয়া বেগম।

নড়াইল পুলিশ সুপারসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দেয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ভুক্তভোগী সোনিয়া বেগম একজন গৃহপরিচারিকা। তিনি তার স্বামী ও দুই ছেলে সন্তান নিয়ে সরকারি জায়গায় একটি ঘর তুলে বসবাস করে আসছেন। চলতি বছরের আগস্ট মাসে তার প্রতিবেশি হাওয়া বেগমের সাথে তার জামাই অভিযুক্ত আসাদ মোল্যা (মদন) এর পারিবারিক কলহ সৃষ্টি হয়। সেই কলহের জের ধরে হাওয়া বেগম অভিযুক্তের বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালত, নড়াইলে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ভুক্তভোগী সোনিয়া বেগমকে স্বাক্ষী হিসাবে রাখা হয়।

ভুক্তভোগী সোনিয়া বেগম স্বাক্ষী হওয়ার খবর শুনে অভিযুক্ত আসাদ মোল্যা (মদন) তার উপর খুবই ক্ষিপ্ত হন এবং তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদর্শন করতে থাকেন। গত ০৭ আগস্ট তারিখ আনুমানিক বেলা ১১ টার দিকে অভিযুক্ত আসাদ মোল্যা (মদন) কয়েকজন সহযোগী নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায় এবং টিনের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও ভুক্তভোগীকে মারধরসহ শ্লীলতাহানি, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত সোনিয়া বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে আরেকটি মামলা দায়ের করেন।

ওই মামলা দায়েরের পর অভিযুক্ত ভুক্তভোগী নারীর উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। মামলা প্রত্যাহারের জন্য তাকে বিভিন্নরূপে হুমকি-ধামকি প্রদর্শন করে আসছে। এছাড়াও দ্রুততার সাথে ওই মামলা প্রত্যাহার না করা হলে ভুক্তভোগীর প্রাণনাশসহ তার শিশু সন্তানদেরও প্রাণে মেরে ফেলার হুমকি-ধামকি দিয়ে আসছে। অভিযুক্তের হুমকি-ধামকিতে ভুক্তভোগী তার স্বামী-সন্তান নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে অভিযুক্ত আসাদ মোল্যা (মদন) এর কাছে সরাসরি জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন এবং বলেন সোনিয়া বেগম যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমার মান-সম্মান ক্ষুন্ন করার জন্য সোনিয়া এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। প্রক…তপক্ষে এই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক