শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ, সেক্রেটারি মুহিব

Reporter Name / ২২৯ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে জেলা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে রাশেদ ইসলামের নাম ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম।
পরে নব মনোনীত সভাপতি অন্যান্য সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে মোহিবুল্লাহ মোহিব এর নাম ঘোষণা করেন তিনি।
নব নির্বাচিত সভাপতি রাশেদ ইসলাম জেলা ছাত্র শিবিরের সদ্য সাবেক সেক্রেটারি ও সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব দলটির অফিস সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন।
পরে নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে দলীয় শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র শিবিরের সদ্য সাবেক সভাপতি জুলফিকার রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামী আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত সভাপতি রাশেদ ইসলাম পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদরাসার ছাত্র ও সেক্রেটারি মুহিবুল্লাহ মুহিব সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসায় ফিকাহ বিষয়ে কামিল শ্রেনীতে পড়াশোনা করছেন।
সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক। আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সেক্রেটারি।
এর আগে, ২০২৫ সালের ৬ জানুয়ারি ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে দ্বায়িত্ব পান জুলফিকার রহমান ও সেক্রেটারি হিসেবে রাশেদ ইসলাম।
তবে দলটির সূত্রে জানা গেছে, সংগঠনের গঠনতন্ত্র মেনেই বছরের মাঝামাঝিতে এসে জেলা পর্যায়ে এত বড় পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, সদ্য সাবেক সভাপতি জুলফিকার রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় জনশক্তি হিসেবে কাজ করবেন বলে দলটি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক