আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) : বালু বহনের অবৈধ ট্রাক্টর (কাকঁরাগাড়ি) থেকে পরে গিয়ে আমজাদ হোসেন (২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। সে রাজিবপুর সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া গ্রামের মরহুম ছফর আলীর ছেলে। তবে চালক নুরনবীর কোন ক্ষতি হয়নি।
সোমবার বেলা ১১টায় এ দূ্র্ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ফাটকপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক নুরনবী বেপরোয়া ভাবে গাড়ি চালানোর সময় হেলপার গাড়িব উপর থেকে টপকে পরে যায় এবং বোল্ডারের উপর পড়ে মারাত্নক আহত হয়।
উপস্থিত এলাকাবাসী তাকে রাজিবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।
এ ব্যাপারে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম দূর্ঘটনার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তার থানায় একটি ইউডি মামলা হয়েছে।