শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

রাজিবপুরে টিআর-কাবিখা প্রকল্প বাস্তবায়নে সচ্ছতা নিশ্চিত করতে মতবিনিময়

Reporter Name / ৪০৬ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজিবপুর উপজেলায় টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের সুষ্ঠু ও স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে এলাহী।

সভায় ইউএনও বলেন, “সরকারের দেয়া প্রতিটি প্রকল্প যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে। জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা একযোগে কাজ করলে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সুযোগ থাকবে না।”

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখা গেলে জনগণের আস্থা যেমন বাড়বে, তেমনি সরকারের লক্ষ্যও বাস্তবায়ন হবে।

কিন্তু দেখা গেছে, ৩০জুনে প্রকল্পের সকল কাজ শেষ হওয়ার কথা থাকলেও অধিকাংশ প্রকল্পের কাজ শুরু করা হয়নি। আগামি ২০ জুলাইয়ের মধ্য প্রকল্পের কাজ শেষ করতে না পারলে অথবা কাজ না করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জন প্রতিনিধিদের জানানো হয়।

প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন ইউএনও মহোদয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক