শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

রৌমারী সীমান্তে বজ্রপাতে বিজিবির সদস্যের মৃত্যু

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবির এক সদস্যের মৃত্যু ও আনসার সদস্যসহ আরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৪ মে) দিবাগত রাত ২ টায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের নাম রিয়াদ হোসেন (৩২)। তিনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি। আহতরা হলেন- বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।

দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম তথ্যটি নিশ্চিত করেছেন ।

বিজিবি ও স্থানীয়সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টায় দিকে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ এলাকার খেতারচর সীমান্তে টহল দিচ্ছিল একদল বিজিবির সদস্যরা। এসময় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে। পরে বজ্রপাতে ১ আনসার ও ৪ জন বিজিবির সদস্য গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদেরকে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। এ সময় রিয়াদ হোসেন নামের এক বিজিবির সদস্যের মৃত্যু হয়।

গুরুতর আহত অন্যদের মধ্য ২ জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি দুজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম জানান, বজ্রপাতে শিকার হয়ে এক বিজিবি সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল । গুরুতর আরও ২ জন বিজিবি সদস্যের অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের রৌমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান জানান আমি খোঁজ নিয়েছি, সীমান্তে টহল দিচ্ছিল বিজিবি এসময় বজ্রপাতের শিকার হয়ে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক