শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সীমান্তে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল,মোটরসাইকেলসহ আটক ১

Reporter Name / ১৯৯ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : আজ শুক্রবার ভোলাহাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হাউজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল  আসামী মোঃ নাজমুল হোসেন নাজিম (২৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, গ্রাম-আলালপুর, পোষ্ট-ফুটানি বাজার, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল (SUZUKI GIXXER 150cc) এবং ১ টি ব্যবহৃত বাটন মোবাইল ফোনসহ আটক করা হয়। মালামালসহ আটককৃত ব্যক্তিকে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান করে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক