শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

আইনের প্রতি জনগণের বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মধ্যনগর বাজারে পুলিশের মহড়া

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর বাজার এলাকায় জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে দৈনন্দিন কর্মসূচির অংশ হিসেবে পুলিশের একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ই মে রবিবার দুপুর ৩:৩০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত মধ্যনগর থানা পুলিশ মহড়া দেন।

মহড়ায় মধ্যনগর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করা হয়। এ সময় বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আমাদের উপর বিশ্বাস রাখুন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করুন। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।”

তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং থানার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের আস্থা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031