শিরোনাম :
যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে হাইকোর্ট ভারতীয় এলসিতে টমেটো আমদানি বন্ধের দাবিতে বিক্ষোভ অপহরণের দাবি করা শিবির নেতা জিসানকে কারাগারে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান আগামী ১ বছরের মধ্যে শাল্লাকে মাদকমুক্ত করার ঘোষণা মাদক বিরোধী ঐক্য পরিষদের ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত টানা বৃষ্টিতে পানিতে ভাসছে কুমিল্লা নগরী, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি : “স্মার্ট ভূমি সেবা, নাগরিকের দোরগোড়ায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৯ মে সকাল সাড়ে দশটায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে বিভিন্ন ডিজিটাল কার্যক্রম চালু করেছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খাজনা প্রদানসহ নানা সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও জনবান্ধব হয়েছে। মানুষ যাতে ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। ভূমি অফিসে সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031