শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

কুমিল্লায় ভাতিজী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর উত্তর গাংচর এলাকার মোগলটুলি অঞ্চলে ভাতিজীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রবিবার ৫ জুলাই দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

তিনি পরিবারসহ নগরীর ৫ নম্বর ওয়ার্ডের উত্তর গাংচর (মোগলটুলি) এলাকায় বসবাস করতেন।

তার বাবা পেশায় রংমিস্ত্রি এবং মা কুমিল্লা সিটি করপোরেশনের কর্মচারী।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২০ সালের ১০ আগস্ট কিশোরীর বাবা-মা কর্মস্থলে থাকাকালে একই এলাকার কে এম স্বপনের ছেলে কাজী মোজাম্মেল হক রিফাত বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়।

পরে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।

এ ঘটনায় ২০২০ সালের ১ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে ২০২১ সালের ২৮ মার্চ কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন ও অন্যান্য আলামত পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

এরপরই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930