শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার পরপরই দুর্বৃত্তদের গুলিতে প্রেম (১২) নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে এ ঘটনা ঘটে।

আহত প্রেম কাঁটাবিল এলাকার কশাই বাড়ির বাসিন্দা বাধনের ছেলে।

গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সচেতন নাগরিকদের ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে প্রেমকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। এতে সে গুরুতর আহত হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, কাঁটাবিল এলাকার মৃত শাহাজাহানের ছেলে অপু (২৫) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মানববন্ধনের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। তবে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আনোয়ার বলেন, প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এদের বিচার ও গ্রেফতার চাই।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য, এর আগের রাতে কাঁটাবিল সংলগ্ন তেলিকোনা এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং ও কথিত মাদক কারবারিদের মহড়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদ এবং এলাকায় মাদক নির্মূলে দাবির অংশ হিসেবে বৃহস্পতিবার সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930