শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

কুমিল্লায় ৪২ জন প্রান্তিক পরিবারের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ ও মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ

Reporter Name
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ৪২ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ জুন সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে বরুড়া উপজেলার কুমিল্লা অঞ্চল-২ এর ভাউকসার এলাকার ঝলম বাজার শাখা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপকারভোগীদের হাঁস-মুরগি পালন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ও লাভ জনক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি মাছ চাষের প্রাথমিক ধারণা ও পুকুর ব্যবস্থাপনা সম্পর্কেও পরামর্শ দেয়া হয়।

প্রশিক্ষণ শেষে ৪২ জন উপকারভোগীর মাঝে মোট ২৬০ টি হাঁস-মুরগির বাচ্চা এবং ১২ জনকে মাছের পোনা বিতরণ করা হয়।

বিতরণকৃত হাঁস-মুরগির বাচ্চার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ আবুল কালাম, শাখা ব্যবস্থাপক (দাবি) ঝলম বাজার শাখার মোঃ আবদুল ছাত্তার, শাখা ব্যবস্থাপক (দাবি) জান্নাতুল ফেরদৌস আড্ডা বাজার শাখা। ফয়সাল রহমান, সম্প্রসারণ কর্মকর্তা, ব্র্যাক কৃষি ও বীমা ইউনিট, ব্র্যাকের কর্মকর্তা- কর্মচারী, সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জন এবং পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930