শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার

Reporter Name
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এক সফল অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে আনা বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। জব্দকৃত মাদকের পরিমাণ ১৪ (চৌদ্দ) কেজি।

​অভিযানসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ টিম ২৬ জুন দিবাগত রাত ১:৪০ মিনিট থেকে ২:২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের পশ্চিম পাশের এলাকায় এই অভিযান চালায়।

মোঃ নাসির (৪৬), পিতা- মৃত আব্দুল ওহাব, সাং- চর ইসলামপুর, সদর,চাঁপাইনবাবগঞ্জ।
মোঃ মতিন (২০), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং- নতুন বাররশিয়া, শিবগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জ।
​ডিএনসি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মাদকের এই চালানটি কুমিল্লা থেকে নিয়ে এসেছিল এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বিক্রির পরিকল্পনা করছিল। ডিএনসির সময়োচিত তৎপরতায় বড় এই চালানটি জনসাধারণের কাছে পৌঁছানোর আগেই জব্দ করা সম্ভব হলো।
​এ ঘটনায় জড়িত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সাথে জড়িত যেকোনো চক্র বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সাথে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ়প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930