শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার ইন্তেকাল

Reporter Name / ১৭২ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

নাজিম সরদার খুলনা : হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ এবং দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান প্রধান মামুন রেজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শুক্রবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। শুক্রবার রাত ১২টায় নগরীর শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ শিশুপার্কে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে সাংবাদিক মামুন রেজাকে দিঘলিয়া নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক মামুন রেজা সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক ছিলেন। তিনি চার বার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সাবেক সভাপতিও ছিলেন তিনি।

তার সহকর্মীরা জানান, মামুন রেজা ভাইয়ের অকাল প্রয়াণে খুলনা সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সবসময় নবীন সাংবাদিকদের সহযোগিতা করতেন এবং সাংবাদিকতার আদর্শিক পথ অনুসরণে অনুপ্রাণিত করতেন।

তাঁর ইন্তেকালে খুলনা সহ সারা বাংলাদেশ ও প্রবাসের সকল সাংবাদিক গভীর শোক প্রকাশসহ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক