শিরোনাম :
যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে হাইকোর্ট ভারতীয় এলসিতে টমেটো আমদানি বন্ধের দাবিতে বিক্ষোভ অপহরণের দাবি করা শিবির নেতা জিসানকে কারাগারে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান আগামী ১ বছরের মধ্যে শাল্লাকে মাদকমুক্ত করার ঘোষণা মাদক বিরোধী ঐক্য পরিষদের ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত টানা বৃষ্টিতে পানিতে ভাসছে কুমিল্লা নগরী, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

চককীর্তিতে ডিকাপ’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : “শিকড়ের টানে মানব কল্যানে, রাখবো অবদান একতার বন্ধনে” এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের চককীর্তিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চককীর্তি হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ-ডিকাপ’র আয়োজনে এই মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী।

ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ-ডিকাপ’র সাধারণ সম্পাদক রফিকুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান। এসময় আরও বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, মাহবুব এ ইয়াজদানি, ডা. দেলোয়ার হোসেন, চককীর্তি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যান্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিকাপের অন্যান্য উপদেষ্টা, ইউনিয়নের সাতটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে চারজন জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনে ১৫ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ও সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে ১০ম পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাকে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে চককীর্তি হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

২০২৫ সালে ঢাকা ও আশেপাশে অবস্থানরত চককীর্তি ইউনিয়নের বাসিন্দাদের পারস্পারিক বন্ধন মজবুত করা, এলাকা থেকে ঢাকায় আগত চাকুরী, চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ডিকাপ। স্বাগত বক্তব্যে সংগঠনটি পরিচালনায় আগামীতে সকলের কাছে নৈতিক সমর্থন ও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেন, ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ-ডিকাপ’র সভাপতি মাহমুদুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031