শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

চামরদানী ইউনিয়নের জনতা বাজারে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে মাদক, জুয়া, ইভটিজিং, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩রা জুন বুধবার সন্ধ্যায় কয়েক ঘণ্টা ব্যাপী আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিন। কি সভায় সভাপতিত্ব করেন চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি ও জনতা বাজারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহাবুদ্দিন শাহিন বলেন, “মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাস সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে, যা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
জনতা বাজার বনিক সমিতির সভাপতি নুরুজ্জামান তালুকদার বলেন, “সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।”
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে চামরদানী ইউনিয়নের জনতা বাজার কে মাদক, জুয়া ও অপরাধমুক্ত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031