শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

চামরদানী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে আলোচনায় কুয়েত প্রবাসী রুহুল আমিন তালুকদার

Reporter Name
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

মধ্যনগর প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কুয়েত প্রবাসী সমাজসেবক মোঃ রুহুল আমিন তালুকদার।

দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও তিনি নিজ এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানান। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

মোঃ রুহুল আমিন তালুকদার বলেন, “আমি সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখতে চাই।”

তিনি আরও বলেন, “আমি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”

স্থানীয় বিভিন্ন মহলে জানা যায়, তরুণ ও প্রবীণ ভোটারদের মধ্যে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে রুহুল আমিন তালুকদারকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্তভাবে নির্বাচনী তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930