শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুল

Reporter Name / ৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : ১০ম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল। দলের আফনান ইন্তেহাদ সর্বোচ্চ রানের পুরস্কার লাভ করেন।

বৃহস্পতিবার বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, মেহরাব হোসেন অপি, দিপু রয় চৌধুরী, গেইম ডেভেলপমেন্ট এর ম্যানেজার আবু ইমাম কাওসার, গেইম ডেভেলপমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ কামরুল হাসান ও বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তাসকিন আহমেদ।

ফাইনালে বগুড়া পুলিশ লাইন হাই স্কুল এর সাথে মুখোমুখি হবার বাধা হয়েছিল বৃষ্টি। আর তাই বৃষ্টির কারণে খেলা পরিত্যেক্ত খেলা আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা আইন অনুযায়ী টসে বিজয়ী কুমিল্লা মডার্ন হাই স্কুল টস এ চ্যাম্পিয়ন হয়।

কুমিল্লা মডার্ন হাই স্কুল জেলা পর্যায়ে ৪ টা বিভাগীয় রাউন্ডে ৩ টা ও ন্যাশনাল রাউন্ডে ৩ টা ম্যাচ জয় লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় স্কুলকে ১০২ রানের ব্যবধানে হারায় কুমিল্লা মডার্ন হাই স্কুল। সেদিন আফনান ইন্তেহাদ ১২০ বলে১৪৪ রান করেন এবং প্রান্ত দেবনাথ ২৫ রান দিয়ে ৫ উইকেট নেয়।

দলের কোচ হিসাবে ছিলেন আইয়ুব হোসেন ইমন ও ম্যানেজার হিসাবে ছিলেন মোঃ নেওয়াজ খান। সার্বিক সহযোগিতায় ছিল কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রিকেট কোচ হাবীব মোহাম্মদ মোবাল্লেগ জেমস।

২০১৯ সালে কুমিল্লা হাই স্কুল বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক