সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢালচরের ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রত্যাশার প্রার্থী ফখরুল মিয়া ঘুমিয়ে থাকা নারীকে বিষধর সাপের ছোবল, রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের শুমারি কর্মী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি

Reporter Name
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি : ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে পটুয়াখালীতে র‍্যালি অনুষ্ঠিত হয়েছ।  র‍্যালি পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমীর আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান।

১১ দলীয় ঐক্য পটুয়াখালী জেলার লিয়াজোঁ কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান খান এর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ মোশাররফ হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোঃ আব্বাস আলী খান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ আবুল বাশার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আবদু্ল্লাহ আন নাহিয়ান, এনসিপি পটুয়াখালী জেলার যুগ্ম সমন্বয়কারী একেএম সিফাত শুভ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মোঃ আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি মোঃ তামিম হোসেন, বাংলাদেশ ছাত্র শক্তি পটুয়াখালী জেলা আহ্বায়ক মোঃ মিরাজ ইমতিয়াজ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তাঁরা শহীদদের স্মৃতি সংরক্ষণ, জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ ঘাট চত্বরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host