শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

টাঙ্গাইলে ‘ক্লাইমেট সামিট-২০২৬ সিজন ২’ অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাইমেট সামিট-২০২৬ সিজন ২’। শনিবার ৬ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) টাঙ্গাইল জেলার উদ্যোগে দিনব্যাপী এ সামিটের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলার ১২টি উপজেলার ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র অফিসার ইমরান হোসাইন হাওলাদার, ঢাকা বিভাগের ইয়ুথ কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌসী মহনা, ভিবিডি ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট মেহেদী হাসান ইমন ও জেনারেল সেক্রেটারি সুমাইয়া সাফাত, ভিবিডি ঢাকা ডিভিশন বোর্ডের প্রেসিডেন্ট সাঈদ ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ভিবিডি টাঙ্গাইল জেলার প্রেসিডেন্ট রাকিবুল হাসান রাজু বলেন, তরুণদের স্বনির্ভর সামাজিক ব্যবসা গড়ে তুলতে হবে এবং পরিবেশবান্ধব উদ্যোক্তা মানসিকতা তৈরি করতে হবে। অন্যদিকে ভিবিডি টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক তারিফুর রহমান বলেন, জলবায়ু সংকট এখন স্থানীয় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সামিটে জলবায়ু সচেতনতা, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, রিপোর্টিং ও সংগঠন পরিচালনা বিষয়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা বোর্ড নির্বাচন সংক্রান্ত ব্রিফিং প্রদান করা হয়।

অনুষ্ঠানে ‘ক্লাইমেট প্লেজ’ স্বাক্ষর, উদ্ভাবনী ইকো-প্রোডাক্ট প্রদর্শনী এবং তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশবান্ধব সিড পেন, আইডি কার্ড ও সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘ক্লিন টাঙ্গাইল’-এর চেয়ারম্যান শাহীন চাকলাদার ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী ‘ক্লাইমেট সামিট-২০২৬ সিজন ২’-এর সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930