শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক 

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে চলমান ধান কাটা ও ধান শুকানোর সর্বশেষ অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক।

মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তিনি হাওরের বিভিন্ন স্থানে কৃষকদের ধান শুকানোর কার্যক্রম ঘুরে দেখেন এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় দ্রুত ধান ঘরে তোলার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আশিস আচার্য, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক রোকন উদ্দিন, আবুল কাসেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মাটিয়ান হাওরের স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে হাওরের অধিকাংশ ধান কাটা শেষ হয়েছে এবং বর্তমানে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান শুকানোর কাজে। তবে এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হাওরাঞ্চলের অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ধান ঘরে তুলতে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে, কোনোভাবে ধান ঘরে তুলতে পারলেও গবাদিপশুর খাদ্য, বিশেষ করে খড় ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে আগামী দিনগুলোতে এলাকায় গরুর খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।কৃষকরা যেন তাদের গবাদিপশু নিয়ে সংকটে না পড়েন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও গরুর খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হলে কৃষকরা অনেকটা স্বস্তি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক কৃষকদের উদ্দেশ্যে বলেন, ধান শুকানো শেষে যত দ্রুত সম্ভব নিরাপদে ঘরে তুলে রাখতে হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ক্ষয়ক্ষতির শিকার না হতে হয়। তিনি আরও বলেন, চলতি মৌসুমে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031