শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় মডেল মসজিদে উপজেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত 

Reporter Name
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘ইমাম সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। তেঁতুলিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতেই পবিত্র কুরআন থেকে অত্যন্ত মনোরম কণ্ঠে কেরাত পরিবেশন করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সদর ইউনিয়ন এর সভাপতি মাওলানা উমর ফারুক। সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন হাফেজ মাওলানা মুফতি রুদকুরী ফেরদৌস।

ইসলামিক ফাউন্ডেশন তেঁতুলিয়ার উপজেলা ফিল্ড সুপারভাইজার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক, তেতুলিয়া উপজেলা বিএনপি , মোঃ সোহরাব আলী (সাংবাদিক ) সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তেঁতুলিয়া উপজেলা শাখা।

বক্তারা সমাজে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে এবং নৈতিক সমাজ গঠনে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা কীভাবে আধুনিক ও ধর্মীয় সমন্বয়ে সমাজ সংস্কারে অবদান রাখতে পারেন, সে বিষয়েও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক (সাংবাদিক) জুলহাস উদ্দীন, ইউনিয়ন কৃষক দলের সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন , সাংবাদিক আব্দুর রাজ্জাক প্রমূখ।সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031