শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

দিঘলিয়ায় যুবকের আত্মহত্যা

Reporter Name
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সরিষাপাড়া এলাকায় আবুল কালাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করে। রবিবার ৭ জুন রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবুল কালাম ওই এলাকার মৃত আতিয়ার শেখের ছেলে। তিনি সেনহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সরিষাপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন এবং সংসার ও কর্মজীবনের প্রতি তার অনীহা ছিল। পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রী শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার আগে তিনি তার মায়ের কাছে স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে আনার অনুরোধ করেছিলেন।

রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সেনহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই চিন্ময় ও ২য় কর্মকর্তা টিপু সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দিঘলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সংকট ও পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930