শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

দুমকিতে সড়ক দূর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত

Reporter Name
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ১১টা নাগাদ উপজেলার পাংগাশিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালীতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারের অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ ঈদুল আযহার ছুটিতে বাড়িতে এসে আজ দুমকি উপজেলার নিজ ইউনিয়ন পাংগাশিয়া এলাকায় ব্যক্তিগত ভ্রমণে আসেন। ভ্রমণের একপর্যায়ে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাতায়াত করছিলেন। অটো রিকশাটি পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি উল্টে গিয়ে তিনি অত্যন্ত মারাত্মক দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করা হয়। অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকদের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুমকি উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে তার খোঁজখবর নিতে উপস্থিত হয়েছেন। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের প্রস্তুতিও রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031