সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘুমিয়ে থাকা নারীকে বিষধর সাপের ছোবল, রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের শুমারি কর্মী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খাসিয়ামারা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন : রাবারড্যাম রক্ষায় পাইপ দিয়ে বালু ডেসপাস

নন্দিত লোকসংগীত শিল্পী আতিকুর রহমান পেলেন গুণীজন সম্মাননা

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে লোকসংগীতের চর্চা ও প্রচারে নিজেকে নিবেদিত রেখেছেন নন্দিত লোকসংগীত শিল্পী আতিকুর রহমান। লোকসংগীতের ভাবধারা ও সুরকে বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দেয়াই তাঁর মূল লক্ষ্য।

সম্প্রতি তিনি দুটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেছেন। গত ২৫ জুন ২০২৬ তারিখে রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে প্যারিস ভিত্তিক সংগঠন “স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী” আয়োজিত অনুষ্ঠানে তিনি “মিউজিক্যাল এ্যাওয়ার্ড” লাভ করেন। এরপর ১১ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে “নখদর্পন সংগীত একাডেমি” কর্তৃক “গুণী শিল্পী সম্মাননা”য় ভূষিত হন তিনি।

শুধু দেশেই নয়, বিদেশেও লোকসংগীত পরিবেশন করে সুনাম কুড়িয়েছেন আতিকুর রহমান। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি দেশে মঞ্চ মাতিয়েছেন।

গায়কীর পাশাপাশি তিনি নিয়মিত গান লেখেন এবং সুর করেন। গত মাসেই তাঁর কথা ও সুরে দুটি চমৎকার আধুনিক গান আমেরিকা থেকে প্রকাশিত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন সনামধন্য সংগীতশিল্পী বাদশাহ বুলবুল ও রাণী শেখ এলিজা। গান দুটির কম্পোজিশন করেছেন সাত্তার মাহমুদ।

শৈশব ও সংগীত জীবন : আতিকুর রহমানের জন্ম বরিশাল জেলার হিজলা থানাধীন বদরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর পিতা ছিলেন স্কুল শিক্ষক এবং মাতা গৃহিণী। ছোটবেলায় মায়ের কণ্ঠে গান শুনেই সংগীতের প্রতি আকৃষ্ট হন তিনি। স্কুল জীবন থেকেই বিভিন্ন অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করে একাধিক পুরস্কার ও সুনাম অর্জন করেন।

বর্তমানে গান লেখা, কবিতা লেখা, গান সুর করা এবং লোকসংগীত নিয়ে গবেষণায় ব্যস্ত সময় পার করছেন এই গুণী শিল্পী। বাংলাদেশের সকল জেলায় তাঁর অসংখ্য শ্রোতা ও ভক্ত রয়েছেন।

লোকসংগীতকে বিশ্ব দরবারে তুলে ধরাই তাঁর স্বপ্ন। “বিশ্বের সর্বত্র বাংলাদেশের লোকসংগীত সমাদৃত হোক” – এটাই তাঁর প্রত্যাশা।

আমরা এই নন্দিত শিল্পীর সুস্বাস্থ্য ও স্বপ্নপূরণ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host