শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মহাসড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তিন ব্যবসা প্রতিষ্ঠান কে পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২৭ মে দুপুরে পঞ্চগড়ের নগরকুমারি হাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সড়কের ওপর অবৈধ স্থাপনা থাকায় তা উচ্ছেদ করে মুনষ্টার হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা, আলমগীর স্টোরকে ৩ হাজার ও তইবুল চা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তার উপর থেকে দিনের মধ্যে সরিয়ে ফেলার শর্ত আরোপ করে ভ্রাম্যমাণ আদালত । এবং রাস্তার উপর বাস, সিএনজি, অটোরিকশা পার্কিং না করতেও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা কারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান জানান, রাস্তায় অবৈধ ভাবে স্থাপনা তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সহ রাস্তায় যত্রতত্র পার্কিং না করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031