শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

প্রবাসীর স্ত্রীর বেদখল হওয়া জমি উদ্ধার, ২ জনের ১ মাসের জেল

Reporter Name / ৫৩৯ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনা জেলার আমতলী উপজেলার খোন্তাকাটা গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীকে তার স্বামীর জমি থেকে রাতের আধারে বের করে বেআইনীভাবে বেদখল করায় দুই জনকে ১ মাস করে কারাদন্ড ও বেদখল হওয়া জমি পুনঃরুদ্ধারের আদেশ দেন আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

আজ বুধবার অভিযোগকারী জেসমিন আক্তারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আদালত অভিযোগটি সামারি পদ্ধতিতে নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করে বিকেল ৪:৩০ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের বক্তব্য এবং মৌখিক ও দালিলিক সাক্ষ্য গ্রহণ করে বেদখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী মো. শামসাল ও আমির মাতুব্বরকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭ ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই আইনের ২০ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৫২২ ধারা অনুযায়ী তাতক্ষণিক আসামীপক্ষের তোলা টিনের ছাপড়া ঘর অপসারণের আদেশ দেন।

কোর্ট সাব-ইন্সপেক্টর মো.আনোয়ার হোসেন জানান, বিচার প্রার্থনার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বিচার পেয়ে এলাকার সাধারণ মানুষ সন্তুষ্ট। তারা ভূমিদস্যুদের বিরুদ্ধে এধরণের সংক্ষিপ্ত বিচারের উদ্যোগকে সাধুবাদ জানান। মূলত আসামীগণের বিরুদ্ধে আরও ফাকা জমি দখলের অভিযোগ আছে। তারা সুযোগ পেলেই দূর্বল ও অসহায় মানুষের জমি দখল করে মর্মে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক