শিরোনাম :
যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে হাইকোর্ট ভারতীয় এলসিতে টমেটো আমদানি বন্ধের দাবিতে বিক্ষোভ অপহরণের দাবি করা শিবির নেতা জিসানকে কারাগারে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান আগামী ১ বছরের মধ্যে শাল্লাকে মাদকমুক্ত করার ঘোষণা মাদক বিরোধী ঐক্য পরিষদের ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত টানা বৃষ্টিতে পানিতে ভাসছে কুমিল্লা নগরী, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বন্ধ চিনিকলগুলো চালু করতে চায় সরকার : শিল্পমন্ত্রী

Reporter Name
Update : শনিবার, ৯ মে, ২০২৬

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি :
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বর্তমানে বন্ধ রয়েছে। সরকার বন্ধ থাকা এসব চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে চায়।’
শনিবার ৯ মে দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে গিয়ে আখচাষিদের সঙ্গে কথা বলছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পঞ্চগড় সুগার মিল পরিদর্শন এবং আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘বন্ধ মিলগুলো চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রাজস্ব আহরণের সুযোগ বাড়বে এবং সরকার ও দেশের জনগণ উভয়ই উপকৃত হবে। পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান টিকিয়ে রাখা সম্ভব হবে এবং মিলগুলোর কারণে সৃষ্ট ঋণ পরিশোধের পথও উন্মুক্ত হবে।
শিল্পমন্ত্রী বলেন, চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট আখচাষি ও শ্রমিকদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিলটি যাতে লাভজনকভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় না ঘটে, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। মিলগুলোর সংস্কার ও আধুনিকায়নের সম্ভাবনা এবং বিকল্প উপায়গুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এই এলাকার (পঞ্চগড়ের) মানুষের জন্য এই চিনিকলটি যেরকম একটা আবেগের বিষয়, প্রত্যেকটা এলাকায় সংশ্লিষ্ট মানুষ প্রত্যেকের জন্যই কিন্তু তার তার শিল্প-কারখানা আবেগের বিষয়। কারণ যখন সেগুলি চালু ছিল, তারাই কর্মসংস্থানের সুবিধাটা তারাই ভোগ করেছেন। এ জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিল আবেগের বিষয়। আপনাদের আবেগের বিষয়টা আমরাও উপলব্ধি করি।’
এর আগে পরিদর্শন এবং আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় বিএসএফআইসি এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন: পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান সহ মিল সংশ্লিষ্টরা। এসময় দ্রুত বন্ধ চিনিকল চালুর দাবিতে শিল্পমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে সারক লিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031