শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১

Reporter Name
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য সোয়া দুই লাখ টাকা।

রবিবার ২৪ মে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আমতলী পৌরসভার এ.কে স্কুল চৌরাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ ওয়ালীউল্লাহ্ এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ আমিনুর (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আমতলী উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ মোতাহার হাওলাদার।

এ সময় তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাৎ মো: হাসনাইন পারভেজ জানান, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করে আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031