শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশের ৪১ পারসেন্ট মানুষ ভূমির উপর নির্ভর জীবিকা নির্বাহ করে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, একজন কৃষকের এক খন্ড জমি মানেই শুধু কাগজ নয়, এক খন্ড জমি মানে তার পরিবার, তার বাচার সম্বল, তার জীবিকার সম্বল এবং তার বৃদ্ধকালে তার ওই জমি প্রধান অবলম্বন। আমরা বিগত দিনে দেখেছি, এই জমির কাগজ তুলতে গিয়ে পর্চা বলি মিউটেশন বলি রেকর্ড বলি এ সব কাগজ তুলতে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস চলে যায়। তারপরেও দালাল এর পাল্লায় পরে মাসের পর মাস চলে যায়। আজকে ভূমি সেবার মাধ্যমে আমরা আমাদের কৃষকদের যেন এই সমস্যায় পড়তে না হয় এই কারণেই এই ভূমি সেবা মন্তব্য করেন তিনি।

ভূমি মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে মঙ্গলবার ১৯ মে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি মন্ত্রণালয়ের উদ্দ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করার সময় এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা খেয়াল করবেন বাংলাদেশের ৪১ পারসেন্ট মানুষ ভূমির উপর নির্ভর করে তার জীবন জিবিকা নির্বাহ করে। আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান কৃষকদের জনবান্ধবে রুপান্তরিত করতে চান বলেই এই ভূমি সেবার আয়োজন করেছেন।

জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় প্রতিমন্ত্রী মেলার উদ্বোধন ঘোষনা করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার,সিফাত ই রাব্বানী সিভিল সার্জন, মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (র্সাবিক) সুমন দাস, (রাজস্ব) সীমা শারমিন সহ জেলার অন্যান্য কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031