শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশ তারেক রহমানের মধ্যে নতুন জিয়াকে খুজে পেয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

Reporter Name
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশ যেন তারেক রহমানের মধ্যে নতুন এক জিয়াউর রহমানকে খুঁজে পেয়েছে। সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের স্বল্প সময়ে বাংলাদেশ যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, ঠিক তারই পদাঙ্ক অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খালকাটা কর্মসূচী সহ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে নিরলস ভাবে দিনরাত্রি কাজ করে চলেছেন বলে মন্তব্য করেছেন।

রবিবার ৩১ মে বিকেলে পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাজনীতি মানুষকে ভালোবেসে নিজেকে উজার করে দেওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য নয়’ জিয়াউর রহমান যা তার শাসনামলে প্রমাণ করেছেন। স্বল্প সময়ে তলাবিহীন ঝুড়ির মত একটি দেশকে উন্নয়ন ও স্বয়ংসম্পূর্ণ হওয়ার রাস্তায় টেনে তুলেছেন নিষ্ঠা, একাগ্রতা এবং কাজের মধ্য দিয়ে। তারই পদ অনুসরণ করে তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন কে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

ইতিমধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড সহ উন্নয়নের মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার মুহুর্তে ৭১ এর পরাজিত শক্তি একটি বিপথগামী রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করতে ওঠে পড়ে লেগেছে। ৭১ এর পরাজিত শক্তিকে রুখে দিতে দলমত ধর্মবর্ন নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ কে এগিয়ে নেয়ার আহবান করেন তিনি।

বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হকিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কাঙ্গালি ভোজে অংশ নিয়ে গরীব অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031