শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বাংলাবান্ধা স্থলবন্দরে কাস্টমসের কর্মবিরতি

Reporter Name / ২২৫ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির দ্বিতীয় দিনে আমদানি-রফতানি না হওয়ায় স্থবির হয়ে পড়েছে স্থলবন্দরটি। অবসর সময় পার করাসহ ক্ষতির সম্মুখীন হচ্ছে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক, ভিনদেশি ট্রাকচালক ও সংশ্লিষ্টরা।

কর্মবিরতির কারণে রবিবার ২৯ জুন সকাল থেকে কোনো আমদানি-রফতানি হয়নি সড়ক পথের এ বন্দরটি দিয়ে। এ দিকে চেয়ার শূন্য অবস্থায় থাকতে দেখা গেছে বন্দরের কাস্টমস অফিসে। তবে স্বাভাবিক ছিল ইমিগ্রেশনে যাত্রী পারাপার।

অপরদিকে শনিবার (২৮ জুন) ভুটান থেকে আমদানি হওয়া ১৫১টি পাথর বোঝাই ট্রাক কাস্টমসের ক্লিয়ারেন্স ও ছাড়পত্র না পাওয়ায় বন্দরের ইয়ার্ডে আটকা পড়ে আছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের বাধা সৃষ্টির পর এবার বাংলাদেশে কাস্টমসের আন্দোলনে সমস্যায় পড়েছে বন্দর সংশ্লিষ্ট সবাই। এতে করে দিনের পরদিন নতুন সমস্যায় যেমন ব্যবসায়িক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে; তেমনি রাজস্ব আদাই থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইসাহাক বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনে কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মবিরতি পালন করা হলেও সকল কর্মকর্তা অফিসে উপস্থিত আছেন।’

এদিকে বাংলাবান্ধায় স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘এনবিআরের কর্মসূচি চলমান থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরে আজ রোববার দুপুর পর্যন্ত কোন আমদানি রফতানি হয়নি। তবে গতকাল শনিবার কোন রফতানি না হলেও বন্দরটিতে ১৫১ ট্রাক আমদানি হয়েছে। কিন্তু গতকাল কাস্টমারের পক্ষ থেকে কোনো কার্যক্রম পরিচালিত না হয় ১৫১ টি ট্রাক এখনো বন্দরের ইয়ার্ডে আটকা পড়ে আছে।’

তিনি আরও বলেন, আমরা ‘শুনেছি আজকে বিকেলের মধ্যেই সমস্যার সমাধান হওয়ার কথা রয়েছে। আশা করি সমস্যা সমাধান হয়ে গেলে আবারও কার্যক্রম স্বাভাবিক হবে এবং আটকে থাকা গাড়িগুলো ফেরত যেতে পারবে।’

উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দরটি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের মধ্যে পণ্য বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট হিসেবে বিবেচিত। এই বন্দরে যে কোনো ধরনের অচলাবস্থা চারদেশীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক