শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা 

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চ গড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়নে ৯ কৃষকের প্রায় ১৪ বিঘা জমির ফসল বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভুট্টা, বেগুন ও মরিচ চাষীদের প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাতে ইউনিয়নের আরাদি শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

ভুক্তভোগী কৃষকরা জানান, তারা গ্রামীণ ব্যাংক ও আশা এনজিও থেকে ঋণ নিয়ে এই আবাদ করেছিলেন। ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন ঋণের কিস্তি কীভাবে শোধ করবেন, তা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। গত শুক্রবার রাতে দা-লাঠি, ছুরি নিয়ে ভুট্টা, মরিচ, পাটসহ ফসলে জঙ্গল মারা বিষ দেয় ওই এলাকার তরিকুলসহ তাদের বংশের লোকজন। মুহূর্তেই তারা স্প্রে করে চলে যায়। তবে স্থানীয়রা তাদের অস্ত্রের ভয় সামনে যেতে পারেনি।

ক্ষতিগ্রস্ত কৃষাণী সুমি আক্তার বলেন, অনেক আশা নিয়ে ভুট্টা চাষ করেছিলাম। শনিবার সকালে গিয়ে দেখি সব পুড়ে শেষ। রাতে তরিকুল ও তাদের লোকজন জঙ্গল মারা বিষ স্প্রে করে দিয়েছে। আমরা লোন নিয়ে এই আবাদ করেছি, এখন লোন শোধ করার কোনো পথ নেই।আরেক কৃষক শহিদুল ইসলাম জানান, তার এক বিঘা জমির ভুট্টা রাতের আঁধারে বিষ দিয়ে ঝলসে দেয়া হয়েছে। সকালে জমিতে গিয়ে দেখেন সবুজ গাছগুলো পুড়ে ছারখার হয়ে আছে। এর আগেও তরিকুল ও তাদের পরিবারের লোকজন এভাবে ফসলের ক্ষয়ক্ষতি করে। আমরা কোনো বিচার পাইনি।

তবে সব অভিযোগ অস্বীকার করে তরিকুল ইসলাম বলেন, তারা যে জমিগুলো নিজেদের বলছে তা আমাদের। আর তারাই এসব করে আমাদের নাম দিচ্ছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান আছে।

এ ব্যাপাররে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেয়েল রানা বলেন, অভিযোগ পেয়েছি। জমি নিয়ে তাদের মামলা চলমান রয়েছে। ফসলি জমিতে কারা বিষ প্রয়োগ করেছে যাচাই-বাছাই করে জড়িততের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক