শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বুলেট বৈরাগীর পরিবারের সাথে দেখা করলেন মনিরুল হক চৌধুরী

Reporter Name
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ছিনতাইকারীদের হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

শুক্রবার ৮ মে বিকেলে কুমিল্লা নগরীর রাজগঞ্জে বুলেট বৈরাগীর বাসভবন গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি এ বিষয়ে সংসদে কথা বলেছি এবং প্রধানমন্ত্রী অবহিত করেছি।
ঘটনার ২৪ ঘন্টার ভিতরে র‍্যাব অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছে। সেজন্য র‍্যাব কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আজকে আমি বুলেট বৈরাগীর বাসায় দেখা করেছি। তার স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন। তিনি মানবিক মানুষ, আশা করি সাড়া দিবেন। ইতিমধ্যে সরকার থেকে নির্দেশ এসেছে একটা নির্দিষ্ট সময়ে পর্যন্ত বুলেট বৈরাগীর বেতন যেন তার স্ত্রীকে প্রদান করা হয়।

এ সময় আপ্লুত হয়ে পরেন মনিরুল হক চৌধুরী এমপি। বুলেট বৈরাগীর পরিবারের দেখভালের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন তিনি। তিনি কুমিল্লায় তাঁর পরিবারের স্থায়ী নিবাসের আশ্বাস দেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দেয়ারও আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি বুলেট বৈরাগীর স্ত্রী ও বাবা মাকে সান্তনা দেন এবং দ্রুত সময়ে বুলেট বৈরাগী হত্যার বিচারের বিষয়ে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031