শিরোনাম :
রাহুল অরুণোদয়ের মৃত্যুতে টালিউডে শোকের ছায়া ৪ সন্তানসহ ঢাকায় এসে নিখোঁজ মাদারগঞ্জের গৃহবধূ জুক্তি পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হচ্ছেন যারা আটোয়ারিতে অধ্যক্ষকে যোগদানে বাধাঁ, অধ্যক্ষসহ আহত ৬ রাজিবপুরে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি যাদুকাটা নদীর পাড় ধসে শ্রমিকের মৃত্যু তেঁতুলিয়ায় অসহায় নারীদের ওপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবের সংবাদ সম্মেলন লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু 
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবের সংবাদ সম্মেলন

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ সালাহ্ উদ্দিন রিপনের বিরুদ্ধে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালাহ্ উদ্দিন রিপন বলেন, গত ২৮শে মার্চ শনিবার স্থানীয় খবর পটুয়াখালী নামক একটি অনলাইন পোর্টালে ” চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন” শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি জমিজমা সংক্রান্ত একটি বিরোধের জেরে দুমকি থানা পুলিশ শাহীন শরীফসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত শাহীন শরীফ তার ভাতিজা হওয়ায় তিনি খবর পেয়ে থানায় যান। সেখানে অভিযোগকারী মনির মোল্লার সাথে তার সরাসরি কথা হয় এবং জানতে পারেন যে এটি মারামারি সংক্রান্ত একটি বিষয়।

সালাহ্ উদ্দিন রিপন দাবি করেন তিনি থানায় গিয়ে শুধুমাত্র তার ভাতিজার সাথে দেখা করেছেন। থানায় মামলা বা অভিযোগ দায়ের হওয়ার পর আসামিদের ছাড়িয়ে নেওয়ার কোনো তদবির তিনি করেননি।

তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এই বানোয়াট সংবাদ পরিবেশন করেছে।

তিনি আরও বলেন, আমি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং দলের জন্য জেল-জুলুম সহ্য করেছি। অথচ আমাকে জড়িয়ে চাঁদাবাজির মতো একটি মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। থানার অফিসার ইন-চার্জ (ওসি) মহোদয় এ বিষয়ে সবচেয়ে বড় সাক্ষী যে, আমি কোনো তদবির করেছি কি না।

সংবাদ সম্মেলনে তিনি সত্য ঘটনা অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক