শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মধ্যনগর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার

Reporter Name
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মধ্যনগর উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যনগর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সবাই সুখে-শান্তিতে ঈদ উদযাপন করুন—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “মধ্যনগর উপজেলার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং ঈদুল আজহার প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031