শিরোনাম :
যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে হাইকোর্ট ভারতীয় এলসিতে টমেটো আমদানি বন্ধের দাবিতে বিক্ষোভ অপহরণের দাবি করা শিবির নেতা জিসানকে কারাগারে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান আগামী ১ বছরের মধ্যে শাল্লাকে মাদকমুক্ত করার ঘোষণা মাদক বিরোধী ঐক্য পরিষদের ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত টানা বৃষ্টিতে পানিতে ভাসছে কুমিল্লা নগরী, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

মাদকসেবনে বাঁধা দেয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, থানায় অভিযোগ

Reporter Name
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধারারগাওয়ে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের বসতঘরে ডুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার মেয়ে জাকেরা বেগম বাদী হয়ে মাদকসেবী নুরুল আমিন তার ভাই ফাহিম মিয়া, কয়েছ মিয়ার স্ত্রী শিউলী বেগম, মড়লের স্ত্রী আমিরুল নেছাকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের স্ত্রী বয়োবৃদ্ধ জাহেদা বেগম (৭০) তার মেয়ে জাকেরা বেগম (৩০) সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ধারারগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে।

জাহেদা বেগম জানান, নরুল আমিন ও আমিরুননেছা গংরা আমার প্রতিবেশী হন। ঘটনার দিন বিকেলে নুরুল আমিন বহিরাগত কয়েকজন মাদকসেবী নিয়ে আমার বসতবাড়ীর সামনে মাদক সেবন করার সময় আমি বাঁধা দেই। কিছুক্ষণ পর সে ফাহিম মিয়া, শিউলি বেগম, আমিরুননেছাকে নিয়ে আমার বসতঘরে ডুকে আমি সহ আমার মেয়েকে বেদড়ক মারধর করার এক পযার্য়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আমাদেরকে প্রাণে রক্ষা করে। পরে রাতে আমরা ঘুমিয়ে পড়লে নুরুল ইসলাম গংরা আমার বসতবাড়ীতে ডুকে আমার বারান্দায় সংরক্ষিত রাখা জ্বালানি লাকড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় শব্দ পেয়ে আমি দরজা খুলে জিজ্ঞেস করলে আমাকে গুম করে ফেলার হুমকি দেয়। পরে আমি পরিবারের জানমালের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো রতন শেখ বলেন,তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031