শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

মাভাবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম

Reporter Name
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ এরশাদ, টাংগাইল জেলা প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৬ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবে যোগদান করেন।

‎এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মাভাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

‎প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামকে আগামী চার বছরের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

‎দায়িত্ব গ্রহণের শুরুতে নবনিযুক্ত উপাচার্য মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

‎এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ফুল দিয়ে নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান। জবাবে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামও ফুল দিয়ে বিদায়ী উপাচার্যকে শুভেচ্ছা ও বিদায় জানান।

‎নবনিযুক্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল বডি এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও তাকে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031