শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : হামলা ও মামলা করে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের বিল ভাতিয়া জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। চাষ করা মাছ আহরণ করতে না পেরে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছেন বিল ইজারা পাওয়া মৎস্যজীবীরা। এ নিয়ে প্রতিবাদ ও প্রতিকার চেয়ে শিবগঞ্জ উপজেলার কর্নখালী ব্রীজ চত্বরে শনিবার ৬ জুন বেলা ১১ টায় মানবন্ধন করেন ভুক্তভোগী মৎস্যজীবীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নিয়ম অনুযায়ী বিলের ইাজারা পায় দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি। কিন্তু সমিতির সদস্যের উপর হামলা ও বঞ্চিত করে বিল দখল করেছেন একটি অসাধু চক্র। এরপর থেকেই মাছ আহরণ করতে পারছেন না মৎস্যজীবীরা। এমনকি দখলকারীরা কলমুগাড়া এলাকায় খালে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানির অবাধ চলাচল বাধাগ্রস্ত করেছে। এতে পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় ২ হাজার একর ফসলী জমি। বর্তমানে স্থানীয় কয়েক হাজার কৃষক ও মৎস্যজীবী নিরাপত্তাহীনতায় রয়েছে।

জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম মেম্বার ও ওয়ার্ড আ.লীগের সদস্য আব্দুল কালামের নেতৃত্বে এই দখল ও হামলার অভিযোগ করেন কৃষক ও মৎস্যজীবীরা। তারা আরও বলেন, যুগ যুগ ধরে জেলে সম্প্রদায় জীবিকা নির্বাহ করে বিল থেকে মাছ আহরণের মাধ্যমে। কিন্তু দখলদারদের কারনে নিয়ে তা করতে পারছে না। অস্ত্র নিয়ে জেলেদের উপর হামলা ও মারধর করা হয়েছে। এখনও নানারকম হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন অসহায় অবস্থায় দিন যাপন করছে জেলেরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালু, সদস্য জিন্নুর আলী, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আকতারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকসহ অন্যান্যরা। এসময় দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930