শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

রাজিবপুরে ২০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ভারতীয় মদসহ হাবিবুর রহমান ওরফে হবি (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল ৯ মে শনিবার রাত আনুমানিক ১১ টায় উপজেলার সদর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়ার নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সদর ইউনিয়নের জাউনিয়ার চর এলাকায় মাদকের একটি চালান হাতবদল হচ্ছে। এরই প্রেক্ষিতে জাউনিয়ার চর পূর্ব জালচিরা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ হাবিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটক হাবিবুর রহমান ওরফে হবি রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ারচর পূর্ব জালচিরা পাড়া এলাকার মৃত বেলায়েত আলীর ছেলে।

রাজিবপুর থানা পুলিশ নিশ্চিত করেছে যে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের রয়েছে।
ওসি মুসা মিয়া জানান, সীমান্তঘেঁষা এই এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সর্বদা তৎপর। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031