শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ 

Reporter Name
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে বনজ,ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও অন্যান্যদের মধ্যে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

শুক্রবার ১৯ জুন বিকেল ৩ টায় রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু, সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মো. মাইন উদ্দিন সোহেল, কার্যনির্বাহী সদস্য ডাঃ সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট মো. আনিসুজ্জামান শামীম, মাহবুবুর রহমান পীর, মো. আশরাফ হোসেন লিটন, আব্দুস সাত্তার মো. মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, আজীবন সদস্য তরুণ কান্তি সাহা ও কাউসার আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব প্রধান পিয়াশ শ্যাম প্রিতম, যুব সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, নাহিদ, সায়েম, তমাল, ফাহিমা, মুন্নী, রিপনসহ রেড ক্রিসেন্টের আরও অনেক সদস্য ও স্বেচ্ছাসেবক।

অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

বক্তারা সরকারের নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930