শিরোনাম :
যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে হাইকোর্ট ভারতীয় এলসিতে টমেটো আমদানি বন্ধের দাবিতে বিক্ষোভ অপহরণের দাবি করা শিবির নেতা জিসানকে কারাগারে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান আগামী ১ বছরের মধ্যে শাল্লাকে মাদকমুক্ত করার ঘোষণা মাদক বিরোধী ঐক্য পরিষদের ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত টানা বৃষ্টিতে পানিতে ভাসছে কুমিল্লা নগরী, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

লোকসানের শঙ্কায় টমেটো

Reporter Name
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের টমেটো চাষীরা লোকসানের শঙ্কায় ভারত থেকে এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে টমেটো আমদানি বন্ধের জোর দাবি জানিয়েছেন পঞ্চগড়ের টমেটো চাষি ও ব্যবসায়ীরা। দেশীয় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করে স্থানীয় বাজার বাঁচাতে এই দাবি জানান টমেটো চাষী ও ব্যবসায়ীরা ।

পঞ্চগড় সদর উপজেলার গলেহা বাজার এলাকায় দেশীয় টমেটোর ন্যায্যমূল্য নিশ্চিত ও ভারত থেকে টমেটো আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন করেন কৃষক ও ব্যবসায়ীরা।

বুধবার দুপুরে পঞ্চগড় সদরের কামাত কাজলদিঘি ইউনিয়নের গলেহা বাজার এলাকায় পঞ্চগড়-টুনিরহাট আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এতে অংশ নেন স্থানীয় টমেটো চাষি, ব্যবসায়ী ও শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভারত থেকে টমেটো আমদানির জন্য এলসি খোলা থাকায় বাজারে দেশীয় টমেটোর দাম একেবারে কমে গেছে। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। অন্যদিকে, কৃষকদের কাছ থেকে টমেটো কিনে লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরাও।

কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত টমেটো আমদানির এলসি বন্ধ করার দাবি জানিয়ে তারা বলেন, ‘দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন টমেটো ব্যবসায়ী সোহেল রানা, উজ্জ্বল হোসেন, আনসারুল ইসলাম, রিপন ইসলামসহ স্থানীয় টমেটো চাষি আইনুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031