শিরোনাম :
স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের বোদায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজের ২৬ দিন, প্রধান শিক্ষকের রহস্যময় ভূমিকা জুলাই শহীদ দিবসে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় তৎপর মাভাবিপ্রবির প্রক্টর নিজের বোনকে নিয়মিত ধর্ষণের ঘটনায় হত্যা করা হয় মানিককে দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী আমতলীতে জাতীয় জুলাই শহিদ দিবস পালিত রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন রাজিবপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ১৩ জাল পাসপোর্টসহ এক যুবককে গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্যরা সুনামগঞ্জ শহরে চুরি, ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত এসবের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।

সনাকের মাসিক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই সভা হয়েছে।

সুনামগঞ্জ সনাকের সভাপতি ও সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানার’র সভাপতিত্বে সভায় সনাক সদস্যরা বলেন, সুনামগঞ্জ শহর একটি শান্তিপ্রিয় শহর, এই শহরে আমরা মিলেমিশে সবাই শান্তিতে বসবাস করি। কিন্তু সা¤প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, শহরের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে চুরি ও মাদকের সহজলভ্যতা বৃদ্ধি পেয়েছে। ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। পুলিশ কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতামূলক কর্মসূচিও আছে, কিন্তু ঘটনা ঘটছেই। সনাক সদস্যরা থানার সামনেই অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, গত দুদিন আলফাত স্কয়ারে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও কালীবাড়ি এলাকার একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনাসহ বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন। আইনশৃঙ্খলার অবনতিতে সনাক সদস্যরা সবাই খুবই হতাশা ও উদ্বেগ প্রকাশ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের নিকট দ্রুত এর সমাধানে কাজ করার আহ্বান জানান। সনাক সদস্যরা মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও পাড়ায় পাড়ায় রোস্টার টহল বৃদ্ধি করে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব। একই সঙ্গে নাগিরকদেরও সচেতন হওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহবান জানানো হয়।

টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সনাক সহসভাপতি ও বিশিষ্ট লেখক সুখেন্দু সেন, সনাক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, বিশিষ্ট সমাজকর্মী নুরুর রব চৌধুরী, সাবেক ব্যাংকার ও সমাজকর্মী মোহাম্মদ গোলাম কিবরিয়া, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, অ্যাডভোকেট হেলিনা আখতার, আধিবাসী নেতা এন্ড্রু জুয়েল সলমার, শিক্ষিকা রীনা রানী ঘোষ, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমদ, ব্যবসায়ী আশরাফুজ্জামান বাবলু প্রমুখ।

উল্লেখ্য বুধবার ২৪ তারিখ রাতে সদর মডেল থানার সামনের দুটি দোকানে চুরি সংঘটিত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নৈশ প্রহরীকে আটক করে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930