শিরোনাম :
যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে হাইকোর্ট ভারতীয় এলসিতে টমেটো আমদানি বন্ধের দাবিতে বিক্ষোভ অপহরণের দাবি করা শিবির নেতা জিসানকে কারাগারে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান আগামী ১ বছরের মধ্যে শাল্লাকে মাদকমুক্ত করার ঘোষণা মাদক বিরোধী ঐক্য পরিষদের ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত টানা বৃষ্টিতে পানিতে ভাসছে কুমিল্লা নগরী, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকায় ২৮ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘পুশ-ইন’ করেছে বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল কার্যক্রম বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৪ জুন ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা এই ২৮ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়।পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন: পুরুষ: ১২ জন নারী: ১০ জন শিশু: ৬ জন।

ঘটনার খবর পাওয়ার পরপরই বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুশ-ইন হওয়া ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) কাছাকাছি অবস্থানে শনাক্ত করে। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।

এই ঘটনার পর সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে পুশ-ইন হওয়া এই ব্যক্তিদের ফেরত পাঠানোর (পুশব্যাক) উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031