শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বোরো ধাঁন কর্তন ৭৯.৯৩ শতাংশ সম্পন্ন, প্লাবিত ২০ হাজার হেক্টরের বেশি জমি

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলায় চলতি মৌসুমে বোরো ধান কর্তনের কাজ দ্রুত এগিয়ে চলছে। জেলা প্রশাসনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, রবিবার ৩ মে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলায় মোট আবাদকৃত ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমির মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৭৩ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে।

এর মধ্যে হাওরাঞ্চলে ১ লাখ ২৭ হাজার ৬৯৩ হেক্টর এবং নন-হাওর এলাকায় ১৯ হাজার ৬৮০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জেরদিরাই-শাল্লা, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, ছাতক-দোয়ারাবাজার হাওর এলাকায় ধান কর্তনের হার ৭৯ দশমিক ২৬১ শতাংশ সহ সুনামগঞ্জ জেলা। অপরদিকে নন-হাওর এলাকায় ৩৯ দশমিক ৭৯৪ শতাংশ। সার্বিকভাবে জেলায় গড় কর্তনের হার দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯৩৫ শতাংশে।

প্রতিবেদনে বলা হয়, জেলায় এখন পর্যন্ত ২০ হাজার ১৬০ হেক্টর জমি প্লাবিত হয়েছে, যা মোট আবাদের ৯ দশমিক ০১৯ শতাংশ। তবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ধারণে কাজ চলমান রয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত হিসেবে ২ হাজার ৪৭ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, চতুর্থ পর্যায়ে ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চূড়ান্ত ক্ষয়ক্ষতি নির্ধারণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ২ দশমিক ১৭ মিটার এবং সুনামগঞ্জ পয়েন্টে ১ দশমিক ১৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানানো হয়েছে।

রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) সমর কুমার পাল স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তবে সোমবার দুপুরে কয়েকটি হাওরে সরেজমিন গিয়ে কৃষকদের সাথে আলোচনা করে দেখা গেছে প্রায় ৭৯% ধাঁন কর্তন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031